বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে| রবিবার (২৬ জুলাই) বিকেলে পুলিশ লাইন্স মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়| ফাইনাল খেলায় পুলিশ অফিস ১-০ গোলে পুলিশ লাইন্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে|খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মোছা. শামীম আরা হক|চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়ামি ফিরোজসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্য,  সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের ক্রীড়াপ্রেমী জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে|খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী দল পুলিশ অফিস ও রানার্সআপ দল পুলিশ লাইন্স-র খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন|গত ১৭ জুলাই পুলিশ লাইন্স মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এই টুর্নামেন্টের আয়োজন করে| টুর্নামেন্টের ৬টি দল অংশগ্রহণ করে| দলগুলো হচ্ছে পুলিশ অফিস, সদর মডেল থানা, শিবগঞ্জ থানা, গোমস্তাপুর থানা, নাচোল থানা ও ভোলাহাট থানা পুলিশ দল|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com