সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বিজিবির অভিযানে শিবগঞ্জ সীমান্তে ইয়াবা জব্দ আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। আটককৃতরা হলেন- উপজেলার কাঁটাপাড়া গ্রামের মো. ইসমাইলের ছেলে মো. জিফরুল (৫০) ও গমেরচর গ্রামের ওহাবের ছেলে মো. জাহাঙ্গীর (৪০)।
গত বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামে টহল দেয়ার সময় ২ জন ব্যক্তিকে একটি ব্যাগ নিয়ে আসতে দেখতে পাওয়া যায়। টহলদল তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দেয়। কিন্তু তারা না থেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল ধাওয়া করে তাদের ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা পাওয়া যায় এবং তাদেরকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com