বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

বিজিবির পৃথক অভিযান, শিবগঞ্জে উদ্ধার মাদকদ্রব্য

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদক আটক করেছে বিজিবি। পৃথক অভিযানে ফেনসিডিল, বিদেশী মদ ও নেশাজাতীয় ইঞ্জেকশন আটক করা হয়।
পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে চাঁনশিকারী বিওপির নায়েক সুবেদার ইয়ারুল হকের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত ঘেঁষা চামুচা গ্রামে অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন টহল দল।
অপর দিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বালিয়াদিঘী নামক স্থানে অভিযান চালায়। এ অভিযানে মালিকবিহীন ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে নিজস্ব তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির ডুলিপাড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন ১১ বোতল বিদেশী মদ ও ৯৮ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com