রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় মালিকবিহীন ০১টি ৭.৬২ মিঃ মিঃ বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ০২ টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড গুলি এবং ২০,০০০ পিস ইয়াবা আটক প্রসংগে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৪০ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যে, ১৬ জুন ২০২৩ তারিখ আনুমানিক ১০০০-১১০০ ঘটিকার মধ্যে তেলকুপি
বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারী কর্তৃক ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র,
গোলাবারুদ এবং বিপুল পরিমান মাদক পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের
অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল তেলকুপি বিওপির

দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৮০ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে ওঁৎ পেতে থাকে।
পরবর্তীতে আনুমানিক রাত ১১৩০ ঘটিকায় ০২ জন চোরাকারবারী বস্তা নিয়ে ভারত দিক হতে বাংলাদেশে
আসার সময় বিজিবি টহল দল কর্তৃক চোরাকারবারীদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করা হলে একটি

ভারতীয় বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে
মালিকবিহীন ০১ টি ৭.৬২ মি. মি. বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ০২ টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড গুলি
এবং ২০,০০০ পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির
সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো
টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল
পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com