শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় ০১টি অবৈধ অস্ত্র এবং ০১ রাউন্ড গুলি আটক প্রসংগে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় যে, রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আওতাধীন ভোলাহাট বিওপির অধীনস্থ চামুচা গুচ্ছ গ্রাম এলাকায় ০১টি অবৈধ অস্ত্র মাটির নিচে লুকানো রয়েছে। এপ্রেক্ষিতে অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখ চাঁনশিকারী কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল ০৯০০-১০৫০ ঘটিকা পর্যন্ত সীমান্ত পিলার ১৯৫/৪-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের চামুচা গুচ্ছ গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গুচ্ছ গ্রামের বাড়ির বেড়া সংলগ্ন ০১টি গর্তের মধ্যে পলিথিন এবং স্কচটেপ মোড়ানো অবস্থায় ০১টি ওয়ান শুটারগান এবং ০১ রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি টহল দল। উদ্ধারকৃত অবৈধ অস্ত্রটি ভোলাহাট থানায় জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com