সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় ০১ জন আসামীসহ ০১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ০৭ রাউন্ড গুলি এবং ০২টি ম্যাগাজিন আটক প্রসংগে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাশ্ববর্তী দেশ হতে সোনামসজিদ সীমান্ত দিয়ে চোরাকারবারীরা
অস্ত্র নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে গমন করবে। এপ্রেক্ষিতে ২৬ মে ২০২৩ তারিখ আনুমানিক রাত
২২৩০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর নেতৃত্বে ০১টি
বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কয়লাবাড়ী টোল প্লাজা নামক স্থানে
অবস্থান নেয়। তখন ০১টি সিএনজি অটো রিকশা তল্লাশী করে মোঃ কমল (৩৮) পিতা-মৃত আলী
হোসেন, গ্রাম-হেতাংকা ছোট মসজিদ, ডাকঘর-ঘোড়ামারা, থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী এর কোমরে
লুঙ্গির মধ্যে লুকানো অবস্থায় ০১টি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল (আমেরিকার তৈরী), ০৭ রাউন্ড
গুলি ও ০২টি ম্যাগাজিন আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী ও অস্ত্র গোলাবারুদ শিবগঞ্জ
থানায় হস্তান্তর করা হবে

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির
সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও অস্ত্র চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি
বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা
করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com