বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

নোয়াখালীর কবিরহাটে কোরবানির পশুরহাট বসাতে বাধা দেয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৮৩ বার পঠিত
নোয়াখালীর কবিরহাটে কোরবানির পশুরহাট বসাতে বাধা দেয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর
ফটো সংগৃহীত

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কবিরহাটে কোরবানির পশুরহাট বসাতে বাধা দেয়ায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়িতে গোবর নিক্ষেপ ও ভাংচুর করে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির যোগসাজশে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাট। খবর পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে পশুরহাট বন্ধ করার নির্দেশ দেয়। এ সময় চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির কয়েকজন নেতৃবৃন্দের উসকানিতে উপস্থিত জনতা বিক্ষুদ্ধ হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং গােিড়ত গোবর নিক্ষেপ করে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নানের ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, পশুরহাট বন্ধে নির্দেশনা দিলে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে গোবর নিক্ষেপের কথা আমার জানা নেই। উপস্থিত এলাকাবাসীর ভাষ্যমতে অভিযুক্তদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com