মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৫৯৮ বার পঠিত

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা -বিডি ঢাকা ডট কম : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ভোর ৬ টার দিকে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি দুই স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বিকেলে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহানের জানাজা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন নালিতাবাড়ীর ইউএনও হেলেনা পারভীন।

এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মোবাইল ফোনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেরপুর- ২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী।

এছাড়া নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, আব্দুল ওহাব, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, শিক্ষক নেছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, ইউনুস আলী দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com