মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক মেঘু আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের পাতান বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক মেঘু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার দুপুর আড়াইটায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুমের চাচাতো ভাই বিশিষ্ট গবেষক ও কলাম লেখক জাহাঙ্গীর সেলিম এই তথ্য নিশ্চিত করে জানান, জাতির এই সূর্যসন্তান দীর্ঘদিন ধরে অস্স্থু ছিলেন।
শুক্রবার দুপুর আড়াইটায় তিনি মারা যান এবং বিকেল ৫টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাত ১০ টায় নামাজে জানাজা শেষে হরিনগর গ্রামে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়। এসময় নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুল ইসলাম পিন্টুসহ বীর মুক্তিযোদ্ধা ও এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com