সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বৃষ্টি হলেও কেন কমছে না গরম ?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঢাকাসহ সারা দেশে টানা বৃষ্টি হলেও গরম কমছে না। এর কারণ হিসেবে উষ্ণ বৃষ্টির কথা বলা হচ্ছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এখনো মৌসুমি বায়ু চলছে। এখনকার বৃষ্টিকে বলা হয় উষ্ণ বৃষ্টি। এটা বায়ুমণ্ডলের নিচ থেকে সৃষ্টি হয়। তাই পরিবেশ ঠাণ্ডা হয় না।

তিনি আরও বলেন, আরেকটা হলো শীতল বৃষ্টি। মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হওয়ার আগে, অর্থাৎ জুন মাসের আগে যে বৃষ্টি হয়। ওই বৃষ্টি হয় অনেক ওপর থাকে। ফলে তা শীতল হয় এবং গরম হাওয়া ঠাণ্ডা করে দেয়।

আবহাওয়াবিদরা বলছেন, গতকাল (বুধবার) থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তা লঘুচাপের প্রভাবে হচ্ছে না। এটি হচ্ছে- বায়ুস্তরের ওপরে ঘূর্ণিবাতাসের কারণে। তবে এটি লঘুচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আজ এবং আগামীকাল (শুক্রবার) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানায়, এ ঘূর্ণিবাতাস এখন আছে দেশের মধ্যাঞ্চল ঢাকা ও ফরিদপুর এলাকায়। এটি ধীরে ধীরে পশ্চিমাঞ্চল কুষ্টিয়া ও রাজশাহীর দিকে চলে যাবে।

ঢাকায় বুধবার রাত ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ১২০ মিলিমিটার, কক্সবাজারে ১১৪ ও নোয়াখালীর মাইজদীতে ১০৮ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com