বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বৃহস্পতিবার থেকে চন্দ্রিমা উদ্যান বিকল্প সড়ক দিয়ে চলবে যানবাহন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ১২৮৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যান বিকল্প সড়ক যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। ট্রাফিক তেজগাঁও বিভাগ  সূত্রে এ তথ্য জানা যায়।

ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে আরো জানানো হয়, ঢাকা মহানগরের অন্যান্য স্থানের মতো আগারগাঁও অঞ্চলেও  মেট্রোরেলের নির্মাণ কাজ চলমান রয়েছে। চন্দ্রিমা উদ্যান সংলগ্ন আগারগাঁও রোডে মেট্রো রেলের একটি স্টেশন নির্মিত হবে। এ স্টেশন নির্মাণের প্রেক্ষিতে উড়োজাহাজ ক্রসিং থেকে বিআইসিসি ক্রসিং পর্যন্ত সড়কটি সাময়িকভাবে বন্ধ থাকবে। উক্ত সড়কে যানবাহনের প্রবাহ স্বাভাবিক রাখার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ ইতোমধ্যে চন্দিমা উদ্যান সংলগ্ন একটি বিকল্প সড়ক প্রস্তুত করেছে। বিকল্প সড়কটি মূল সড়কের পশ্চিম প্রান্ত ঘেঁষে অবস্থিত।

যানবাহনসহ সকল জনসাধারণকে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন বিকল্প সড়কটি ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে ট্রাফিক তেজগাঁও বিভাগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com