বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

বেতন না পাওয়ায় হবিগঞ্জের ৬ বাগানে চা শ্রমিকরা কাজে যোগ দেননি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ছয় সপ্তাহের বেতন-ভাতা না পাওয়ায় হবিগঞ্জ জেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি চা বাগানের প্রায় ৪ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। দুই সপ্তাহের মজুরি পরিশোধের কথা দিলেও শনিবার (৭ ডিসেম্বর) পর্যন্ত টাকা না দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দেননি।
বিকেলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল এ তথ্য জানিয়েছেন। তবে রোববার (৮ ডিসেম্বর) বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন (এনটিসির) ৬টি চা বাগানে শ্রমিক সংখ্যা প্রায় ৩ হাজার ৮৫০ জন। লোকসানে থাকায় ও ব্যাংক ঋণ না পাওয়ার কারণ দেখিয়ে কর্তৃপক্ষ ১২ সপ্তাহ ধরে এসব শ্রমিকের বেতন বন্ধ রাখে। এর মধ্যে বকেয়া পাওয়ার দাবিতে ৬ সপ্তাহ ধরে কাজ করেননি শ্রমিকরা।
নৃপেন পাল জানান, সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে গত বৃহস্পতিবার শ্রমিকদের ২ সপ্তাহের বকেয়া মাথাপিছু ২ হাজার ২০০ টাকা করে পরিশোধ করার কথা। ওই দিনই শ্রমিকদের কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু শনিবার পর্যন্ত শ্রমিকরা বকেয়া বেতন পাননি।
এই শ্রমিক নেতা বলেন, শ্রম অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, রোববারের মধ্যেই শ্রমিকদের হাতে টাকা পৌঁছাবে। আর তখন থেকেই তারা বাগানে পাতা উত্তোলনের কাজ করবেন।
জানা গেছে, এনটিসির মালিকানায় হবিগঞ্জের মাধবপুরে তেলিপাড়া ও জগদীশপুর চা বাগানে নিয়মিত শ্রমিক সংখ্যা ১ হাজার ৭০০ এবং চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া, পারকুল, নাসিমাবাদ ও সাতছড়ি বাগানে শ্রমিক রয়েছে আরও ২ হাজার ১৫০ জন।চা উৎপাদনের মৌসুমে শ্রমিক ধর্মঘটে এনটিসির এ ছয়টি বাগানের লোকসান বেড়েছে এবং শ্রমিকরাও বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com