সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

বৈরুতের কেন্দ্রে ইসরায়েলের মুহুর্মুহু হামলা, নিহত ৬

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রে অতর্কিত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ছয়জন নিহত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল বলছে, বৈরুতে তারা নির্ভূল হামলা চালিয়েছে। রয়টার্স জানিয়েছে, বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈরুতের কেন্দ্রে পার্লামেন্টের কাছে একটি ভবনকে লক্ষ্য করে বৃহস্পতিবার এই হামলা হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এতে অন্তত ছয়জন নিহত এবং সাতজন আহত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়া এক ফটোতে দেখা যাচ্ছে, ব্যাপকভাবে বিধ্বস্ত একটি ভবনের প্রথম ফ্লোরে আগুন জ্বলছে। তবে এই ছবির সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এ সময় আরও সাত জন সৈন্য আহত হওয়ার খবরও দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, যেসব সৈন্য মারা গেছে তাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের। লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরায়েলি সৈন্য মৃত্যুর ঘটনা এই প্রথম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com