বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২১০ জন ডেঙ্গু রোগী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৫১ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্তের ঊর্ধগতির মধ্যেই ডেঙ্গুতে আক্রান্তের হার বাড়ছে। সারা দেশে বিভিন্ন হাসপাতালে আরও ২১০ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে।

কন্ট্রোল রুমের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৮১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।

২১০ জন নতুন রোগী নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এখন ৯৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ৮৬৩ জন ও অন্যান্য বিভাগে ৬৮জন রোগী ভর্তি আছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪ হাজার ৭৫৩জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৮০৮ জন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১৪টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। তবে ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েই মারা গেছেন কিনা তা এখনও নিশ্চিৎ হতে পারেনি আইইডিসিআর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com