বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভারতের মতো বড় প্রতিবেশীর সঙ্গে তিক্ততা চায় না অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত
ভারতের মতো বড় প্রতিবেশীর সঙ্গে তিক্ততা চায় না অন্তর্বর্তী সরকার: অর্থ উপদেষ্টা
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: ‘ভারতের মতো বড় প্রতিবেশীর সঙ্গে কোনো ধরনের তিক্ত সম্পর্ক চায় না বর্তমান অন্তর্বর্তী সরকার। বরং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।’
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা জানান, ভারতের সঙ্গে বিদ্যমান টানাপড়েন কমিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিজেও ব্যক্তিগতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, সরকার চায় না ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হোক। একটি বড় প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দুই দেশের জন্যই মঙ্গলজনক।
বর্তমানে বিভিন্ন মহলে ভারতবিরোধী যে বক্তব্য শোনা যাচ্ছে, সে প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্ট করেন, এগুলো একান্তই রাজনৈতিক বিষয়। এখানে সরকারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই বা সরকারের কিছু করার নেই। রাজনৈতিক প্রেক্ষাপট যাই হোক না কেন, রাষ্ট্রীয় পর্যায়ে সুসম্পর্ক বজায় রাখতে সরকার বদ্ধপরিকর।
দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাব ব্যবসা-বাণিজ্য বা অর্থনীতির ওপর পড়বে না বলে আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আমদানির ফলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে। প্রয়োজনীয় পণ্য আমদানিতে কোনো বাধার সৃষ্টি হবে না।
ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে যদি কোনো তৃতীয় দেশের উস্কানি বা হস্তক্ষেপ থাকে, তবে তাতে পা দেবে না অন্তর্বর্তী সরকার। ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সরকার অত্যন্ত সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করছে এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com