বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভারতের হাতে আটক ৭৯ বাংলাদেশী নাবিক কবে দেশে ফিরবেন?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের দুটি ট্রলার ও ৭৯ নাবিককে শিগগিরই ফেরানোর আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, “আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি। জব্দকৃত ট্রলার ও নাবিকদের দ্রুত ফেরাতে আলাপ-আলোচনা চলছে। আমাদের প্রত্যাশা, শিগগিরই তাদের ফিরিয়ে আনতে পারব।”

খুলনার হিরণ পয়েন্টের কাছে বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড দুটি ট্রলার জব্দ করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার।

জব্দ হওয়া নৌযান দুটি হলো এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫। এফভি লায়লা-২ ট্রলারটি এস আর ফিশিংয়ের মালিকানাধীন এবং এফবি মেঘনা-৫ সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com