মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ভারত থেকে এলো ১৯০০ টন আলু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে এক হাজার ৯০০ টন আলু আমদানি হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল বন্দর রেল স্টেশনে আলুর চালানটি প্রবেশ করে।

বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স বাংলাদেশ লজিস্টিক সার্ভিস (বিএলএস) পণ্য চালানটি ছাড় করানোর জন্য বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র জমা দিয়েছে।

কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম শেষ করার পর বেনাপোল বন্দর থেকে নওয়াপাড়ায় আলু খালাসের জন্য নেওয়া হয়েছে। পরে নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে বলে জানা গেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের কার্তারপুর শহর থেকে আলুগুলো এসেছে। আমদানিকারক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর দ্রুত খালাস দেওয়ার জন্য সহযোগিতা করা হয়েছে।

বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ভারতের মালদার ডিলাক্স ইন্টারন্যাশনাল নামে রপ্তানিকারক প্রতিষ্ঠান আলুর চালানটি রপ্তানি করেছে। আমদানিকারক রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ। একটি কার্গো ট্রেনের ৪২ ওয়াগনে ৩৮ হাজার ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ১৯ লাখ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ৪ লাখ ৩৭ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় প্রতিকেজি আলুর মূল্য দেখানো হয়েছে সাড়ে ২৮ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com