বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভূঞাপুরে সড়ক নির্মাণের বছর না যেতেই বেহাল দশা ভোগান্তিতে মানুষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

টাঙ্গাইলের ভূঞাপুরের চরকয়েড়া হতে আকালু পর্যন্ত রাস্তাটি নির্মাণ শেষের বছর না যেতেই চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। স্থানে স্থানে ধস নেমে খানাখন্দে পরিনত হয়েছে। চলাচল করতে পারছে না যানবাহন। ফলে আশ পাশের কয়েক গ্রামের মানুষ দুভোগ পোহাচ্ছে।

উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চর কয়েড়া মোড় থেকে আকালু ব্রিজপাড় পর্যন্ত রাস্তাটি গত ২০২২-২৩ অর্থ বছরের ইউনি ব্লক দিয়ে নির্মাণ করা হয়। ৫৬ লাখ ৬৮ হাজার ৮০২ টাকা ব্যয়ে এ সড়কের কাজ করেন মেসার্স খাদিজা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।

 

স্থানীয় অটোবাইক চালক সোবাহান মিয়া বলেন, আগে পিচের রাস্তা ভালো ছিল। একটু একটু ভাঙা থাকলেও চলাচল করা যেত। এখন ব্লক দিয়ে রাস্তা করছে। বিভিন্ন জায়গায় গর্ত হয়ে ব্লক এলোমেলো হয়ে গেছে। যার ফলে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল করতে পারি না। কর্তৃপক্ষের কাছে দাবি, যেন দ্রুত রাস্তাটি ফের মেরামত করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, আগের পিচঢালা রাস্তাই ভালো ছিল। ভাঙা থাকলেও ভ্যান আটো বাইক দিয়ে মালামাল আনা নেয়া করা যেত। কিন্তু ব্লক দিয়া রাস্তা করায় ৬মাসে রাস্তা শেষ হয়ে গেছে। এখন কোন যানবাহন চলাচল করতে পারছে না। যার ফলে মালপত্র বহন করা দুরুহ হয়ে পরেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাদিজা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বেলাল হোসেন বলেন, সিডিউল মোতাবেক কাজ সম্পন্ন করা হয়েছে। তাছাড়া প্যালাসাইডিং ধরা ছিল না, সেটি অতিরিক্ত করে দিয়েছি। প্রাকৃতিক দুর্যোগের কারণে ধস দেখা দিয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, কাজটি সম্পন্ন করায় বিল পরিশোধ করা হয়েছে। পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com