বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভূমিকম্পে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ২০৩, নিখোঁজ ৬৮

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

শক্তিশালী ভূমিকম্পের নয় দিন পর বুধবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত মধ্য জাপানের ইশিকাওয়া এলাকায় মৃতের সংখ্যা ২০০ জন ছাড়িয়ে গেছে। এর মধ্যে ৬৮ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নতুন বছরের প্রথম দিন জাপানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। জাতীয় বার্তা সংস্থা ‘কিয়োডো’ বুধবার জানিয়েছে, ইশিকাওয়ার সরকার দুর্যোগজনিত কারণে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এর মধ্যে ছয়জন সুজু এবং একজন নোটো শহরের বাসিন্দা।

তারা ভূমিকম্পে নিহত হয়নি, তবে দুর্যোগের পর শারীরিক ও মানসিক চাপের আঘাত বা অসুস্থতার কারণে মারা গেছে। পরিসংখ্যানে দেখা গেছে, সুজু শহরে ৯১, ওয়াজিমা শহরে ৮১, আনামিজু শহরে ২০, নানাও শহরে ৫, নোটো শহরে ৩, শিকা শহরে ২ এবং হাকুই শহরে একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় মঙ্গলবার থেকে অবিরাম বৃষ্টিপাতের সঙ্গে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। ইশিকাওয়া কর্তৃপক্ষ ইতোমধ্যে সতর্কতা জারি করেছে।

কানাজাওয়ার আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্ধৃতি দিয়ে কিয়োডো জানিয়েছে, পূর্ববর্তী ভূমিকম্প এবং প্রবল বর্ষণ ও গলিত তুষারের প্রভাবের কারণে নোটো অঞ্চলে ভূমি ধ্বসের সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষের মতে, কভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রামক রোগের ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যে ২৬ হাজারেরও বেশি মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। প্রায় ৩ হাজার ১০০ মানুষ ক্ষতিগ্রস্থ রাস্তার কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com