রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

ভূমিকম্পে প্রভাব ফেলে সূর্যের তাপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ভূমিকম্পের ক্ষেত্রে সূর্যের তাপ প্রভাবক হিসেবে কাজ করে বলে জানা গেছে সাম্প্রতিক এক গবেষণায়। জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের অধীন সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এ তথ্য। খবর আনাদোলু এজেন্সির। গবেষক দলের অন্যতম সদস্য ম্যাথিউস হেনরিক জাঙ্কুয়েইরা সালদানহা আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ক্যাওসকে এ প্রসঙ্গে বলেন, সূর্যের তাপের সঙ্গে পৃথিবীর পরিবেশগত তাপমাত্রা সরাসরি যুক্ত। আর তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির জেরে ভূপৃষ্ঠের মধ্যকার শিলার আয়তন এবং ভূগর্ভস্থ পানির ওপর প্রভাব পড়ে। বছরের পর বছর ধরে এই প্রভাবের জেরে ধীরে ধীরে ভঙ্গুর হতে থাকে শিলাস্তর, অনেক সময় ফাটলও ধরে তাতে। আবার ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের ওপর যে স্বাভাবিক চাপ, তাতে পরিবর্তন আনে বৃষ্টিপাত ও তুষার গলে যাওয়ার ব্যাপারটি। এসব পরিবর্তন হয়তো ভূমিকম্পের জন্য সরাসরি দায়ী নয়, তবে ভূমিকম্পের ক্ষেত্রে এগুলো প্রভাবক হিসেবে কাজ করে, ক্যাওসকে বলেন সালদানহা। সুকুবা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গাণিতিক মডেলের ভিত্তিতে ভূমিকম্পের তথ্য, সৌর কার্যকলাপ এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা বিশ্লেষণ করে দেখেছেন, ভূপৃষ্ঠের তাপমাত্রা গভীরভাবে পর্যবেক্ষণ করা হলে অনেক সময় ভূমিকম্প বিষয়ক পূর্বাভাস জানা সম্ভব। বিশেষ করে ভূপৃষ্ঠের অগভীর স্তরে যেসব ভূমিকম্প হয়, সেগুলোর ক্ষেত্রে। সৌরতাপ এবং পানি ভূপৃষ্ঠের উপরের স্তরকে প্রভাবিত করে। গবেষণায় এ পর্যন্ত আমরা যা জেনেছি, তা বেশ উত্তেজনাপূর্ণ। ঠিক কোন কোন কারণে ভূমিকম্প ঘটে, তার বৈজ্ঞানিক অনুসন্ধানে আমাদের গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com