বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভোলাহাটে একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হককে সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সংবর্ধিত হলেন ‘বেচি দই, কিনি বই’ স্লোগানের প্রবক্তা সদ্য একুশে পদকপ্রাপ্ত জিয়াউল হক। গত রবিবার সকাল ১০টায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁকে সংবর্ধনা প্রদান করে মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন মো. জিয়াউল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ ফিটু মিয়া, দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু। সূচনা বক্তব্য দেন- অধ্যক্ষ মো. আসগর আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ শিক্ষাপ্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ মো. আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মো. আফসার হোসেন, সাবেক শিক্ষক মো. শাহাজাহান আলী, সিনিয়র সহকারী শিক্ষক মো. আব্দুল করিম।
এসময় জিয়াউল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীকে আমি দুটো দাবির কথা জানিয়েছিলাম। সাথে সাথে তিনি অনুমোদন করেছেন। একটি মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ অপরটি আমার জিয়াউল হক পাঠাগার ভবন তৈরি। তিনি বলেন, এবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ভোলাহাট হতে রহনপুর ২২ কিলোমিটার রাস্তাটি প্রশস্তকরণ এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল বিলভাতিয়াকে কৃষি ইপিজেড করার দাবি জানাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com