বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভোলাহাটে ঘুর্নিঝড়ে তান্ডবে লন্ডভন্ড ২৫ বাড়ীসহ দোকান

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২৩৮ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ ভোলাহাটে ঘুর্নিঝড়ে লন্ডভন্ড করে দিয়েছে ২৫টি বাড়ীসহ দোকান। ১৯ মে রাত সাড়ে ৭টার দিকে ঘুর্নিঝড়ের তান্ডবে উপজেলার গোহালবাড়ী গ্রামে ২৫টি বাড়ীসহ দোকান লন্ডভন্ড করে দিয়েছে। প্রাথমিক ধারনা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
গোহালবাড়ী কালিতলা বাজারের দোকান্দার মোঃ রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ আগুণের মত গরম হয়ে ঘুর্নিঝড় বাজারের উপর দিয়ে ঘুরপাক করে আমার দোকানসহ অন্যান্য দোকান ও বাড়ীর টিন উড়িয়ে দেয়। ইটের প্রাচীর ভেঙ্গে যায়। অপর এক দোকান্দার নুর ইসলাম জানান, ঘুর্নিঝড় এসে আমার দোকানের টিন উড়িয়ে দেয়। এমন প্রায় ২০টি দোকানসহ বাড়ীর টিন উড়ে গেছে। অনেক টাকার ক্ষায়ক্ষতি হয়েছে বলে আহাজারি করেন।

এ ঘটনার পর শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার ঘটনা স্থল পরিদর্শন করেন। চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ বলেন, ঘুর্নিঝড়ে গোহালবাড়ী ও বীরশ^রপুর গ্রামের মোট প্রায় ২৫টি বাড়ী ও দোকানের টিন উড়ে গেছে। প্রাথমিক ভাবে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারনা করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার বলেন, খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। গোহালবাড়ীতে ঘুর্নিঝড়ে বাড়ী ও দোকানের ক্ষতি হয়েছে। এছাড়া জামবাড়ীয়া ইউনিয়নে একটি দোকান আগুনে পুড়ে গেছে সেখানে পরিদর্শরে গিয়েছিলেন উপজেলা নির্বা কর্মকর্তা। তিনি বলেন, চেয়ারম্যানগণ ক্ষয়ক্ষতির তালিকা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com