শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভোলাহাটে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী হাসপাতালে

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৬৬ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার: ভোলাহাটে এক বিকাশ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই করেছে ছিন্তাইকারী। আহত ব্যবসায়ী গুরুত্ব আহত অবস্থায় ভোলাহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছিনতাইয়ের শিকার আহত ব্যবসায়ীর নাম মোঃ নাজমুল হাসান। বাড়ী উপজেলার ইমামনগর গ্রামে। পিতার নাম মৃতঃ গিয়াস উদ্দিন মাষ্টার।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৬জুন) রাত সাড়ে ১১ টার দিকে ইমামনগর গ্রামের পিতা মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ নাজমুল হাসান (৩৪) ইমামনগর বাজারে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং দোকান থেকে প্রায় ১১ টা ২৫ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ীতে যাচ্ছিলেন। বাড়ির মেইন গেটের দরজা চাবি দিয়ে খোলার সময় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনায় উৎপেতে থেকে সুযোগ বুঝে পেছন থেকে অতর্কিত হামলা করে। হত্যার উদ্দেশ্যে একই গ্রামের মোঃ মন্তাজ আলীর ছেলে মোঃ ইব্রাহিম হোসেন (৫০) ও অজ্ঞাতনামা আরো ১ জন হাসুয়া দিয়ে গলায় কোপ মারলে কোপে ঠোঁট ও গাল কেটে যায়। বাঁচার চেষ্টা করলে হাসুয়া দিয়ে বাম হাতের কাঁধের নিচে কোপ দিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন মোঃ নাজমুল হাসানকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এজাহারে আরো উল্লেখ আছে, এলোপাথারি কুপিয়ে কাপড়ের ব্যাগে থেকে বিকাশ ব্যবসার প্রায় দুই লাখ টাকা ও ৩ টি মোবাইল ফোন নিয়ে বাড়ী যাওয়ার সময় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ব্যবসায়ীর ভাই মোঃ বাইতুল্লাহ বাদি হয়ে ভোলাহাট থানায় মামলা করেন।

ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রেজওয়ানুল হক বলেন, এঘটনায় ইমামনগর গ্রামের মোঃ মন্তাজ আলীর ছেলে মোঃ ইব্রাহিম হোসেন (৫০)কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com