বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভোলাহাটে মিষ্টি কুমড়া চাষে লাভের আশা এক তরুণের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৭০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মিষ্টি কুমড়া চাষ করে অধিক লাভের আশা করছেন এক তরুণ। তরুণের নাম শহিদুল ইসলাম, বাড়ি উপজেলার গোহালবাড়ী গ্রামে।
মো. নাসিরুদ্দিনের ছেলে শহিদুল ইলেক্ট্রনিকস মিস্ত্রির পাশাপাশি ধান চাষও করতেন। কিভাবে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকলেন, এ বিষয়ে তার বক্তব্য- অভাব অনটনের সংসারে ইলেক্ট্রনিকস মিস্ত্রীর কাজ করে কুলিয়ে উঠা যাচ্ছিল না। অগত্যা সোনাজোল মাঠে অন্যের জমি বর্গা নিয়ে ধান, বরই, টমেটো চাষ শুরু করি। কিন্তু লাভের পরিবর্তে লোকসানই গুণতে হয়েছে। এতে হতাশ হয়ে পড়ি। এমন সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা আমাকে মিষ্টি কুমড়া চাষ করার পরামর্শ দেন।
শহিদুল বলেন, তাদের পরামর্শে সাড়ে ১০ বিঘা জমিতে ভালো জাতের মিষ্টি কুমড়া লাগায়। যেখানে ১ বিঘা জমিতে ধান চাষ করতে হতো ১০ হাজার টাকা, সেখানে মিষ্টি কুমড়া চাষে খরচ হয়েছে মাত্র ৭ হাজার টাকা। অল্প খরচে বিঘাপ্রতি ৭০ মণ মিষ্টি কুমড়ার ফলনের আশা তার। তিনি বলেন, আমার সাড়ে ১০ বিঘা জমিতে খরচ হয়েছে প্রায় ৭৫ হাজার টাকা, এতে তার প্রায় ৭ লাখের উপরে।
এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, শহিদুল ইসলাম আগে ধান চাষ করতেন। এতে তার বিঘাপ্রতি খরচ বেশি হতো। কিন্তু আয় লাভজনক হতো না। এবার তিনি সাড়ে ১০ বিঘা জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছেন। প্রচুর ফলন এসেছে। উৎপাদন খরচ কম হওয়ায় তার ভালো লাভ হতে পারে। তার ব্লকে শহিদুল ইসলামের মতো আরো অনেক চাষি মিষ্টি কুমড়া চাষে লাভবান হবেন বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com