বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ভোলাহাটে ৮৩ শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র ৫টিতে শহীদ মিনার

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৪ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: রফিক সালাম বরকত জাব্বারসহ অগণিত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। আজ রাষ্ট্র ছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়ে পালিত হয়ে আসছে দিবসটি। কিন্তু প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে গড়ে উঠেনি শহীদ মিনার। ভোলাহাট উপজেলায় মোটি উচ্চ বিদ্যালয় রয়েছে ১৯ টি মাদ্রাসা রয়েছে ১২টি কলেজ রয়েছে ৫ ও সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৪৭ টি। মোট ৮৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বড়গাছী সরকারী উচ্চ বিদ্যালয়, কৃষ্ণনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পীরগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে শহীদ মিনার রয়েছে। বাঁকী ৭৪ শিক্ষা প্রতিষ্ঠানে আজ পর্যন্ত শহীদ মিনার গড়ে উঠেনি। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ৪৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে দুটিতে শহীদ মিনার রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম জানান, আমি করোনায় আক্রান্ত। তাছাড়া নতুন যোগদান করায় সঠিক তথ্য জানা নেই বলে জানান।
তবে রামেশ্বর হাই স্কুল মাঠে একটি শহীদ মিনার রয়েছে সেটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে ব্যবহার করা হয়। মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজগর আলী বলেন, সরকারি ভাবে শহীদ মিনারের জন্য অনেক দিন পূর্বে আমার প্রতিষ্ঠানে নির্মাণের জন্য তথ্য প্রদান করা হলেও আজ পর্যন্ত নির্মাণের কোন উদ্যোগ নেই। দ্রæত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের দাবী করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com