মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মজাদার কাঁচা কলার কাটলেট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

বাসায় অনেক সময় চিকেন থাকেনা তবে বিকেলের নাস্তায় গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মজাদার কাঁচা কলার কাটলেট। অতিথি আপ্যায়নে বাড়তি স্বাদ যোগ করবে ঝটপট বানানো এই কাটলেট। জেনে নিন রেসিপি।

উপকরণ: ৪টি কাঁচা কলা, ২টি আলু,  ১ চা চামচ গুঁড়া মরিচ,  ১ চা চামচ ধনিয়া গুঁড়া,  ৪০০ মি.লি. তেল, ১ চা চামচ চাট মসলা, ৬ পিস পাউরুটি, লবণ পরিমাণমতো, ২টি কাঁচামরিচ, ২ টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, ১০০ মিলিলিটার দুধ এবং  ১০০ গ্রাম ব্রেডক্রাম্ব।

প্রণালী:  প্রথমে খোসা ছাড়িয়ে কলা এবং আলু একসঙ্গে সেদ্ধ করে নিন। এরপর আলু ও কলা চটকে নিন। পাউরুটির টুকরোগুলো পানিতে চুবিয়ে চিপে কলা ও আলুর সঙ্গে মেশান। এবার এতে একে একে গুঁড়া মরিচ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ধনিয়া গুঁড়া ও পরিমাণমতো লবণ মেশান। সবকিছু ভালো করে মেখে ডো তৈরি করুন। ডো-টাকে কাটলেটের আকারে গোল ও চ্যাপ্টা করে নিন।একটি প্যানে তেল গরম হতে দিন। এরপর কাটলেটগুলো প্রথমে দুধে মেশান, পরে ব্রেডক্রাম্বের কোট দিয়ে নিন। এবার ডুবো তেলে কাটলেটগুলো বাদামি করে ভেজে তুলুন। ভাজা হয়ে গেলে চাট মসলা ছিটিয়ে দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com