বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৭৯ বার পঠিত

ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের মুস্তাফিজুর রহমান (৪২), ত্রিশালের আবুল খালেক (৬৭), শেরপুর সদরের লুৎফুন্নেসা বেগম (৬০), আবুল মোতালেব (৬৪), নালিবতাবাড়ির রোকসানা বেগম (২৩), জামালপুর সদরের চাঁন মিয়া (৬৫)।

এছাড়া ওই সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা যান- ময়মনসিংহ সদরে জলিল মিয়া (৪৫), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলী (৩৮), নুর বানু (৬০), সিরাজুল ইসলাম (৯০), মুক্তাগাছার আল জিন্নাহ (৬৫), ভালুকার বিল্লাল হোসেন (৫৬), জামালপুর সদরের আব্দুল মান্নান (৬৫), আব্দুল কুদ্দুস (৮৫) ও নেত্রকোনার আব্দুর রহমান (৫০)।

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৪২১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com