বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

ময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ময়মনসিংহ সদরে একটি রেলক্রসিংয়ে উঠে পড়া একটি ট্রাকে ট্রেনের ধাক্কার পর চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন দুজন। সোমবার বেলা দেড়টার দিকে শম্ভুগঞ্জ জিকেপি কলেজের পেছনে রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব, ময়মনসিংহ-জারিয়া ও ময়মনসিংহ-নেত্রকোণার পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ওসি বলেন, “ট্রাকে ট্রেনের ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার জারিয়া থেকে ‘বলাকা এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহের শম্ভুগঞ্জ চর রঘুরামপুর অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় একটি বালুবোঝাই একটি ট্রাক ওই রেলক্রসিংয়ে উঠে পড়ে। পরে ট্রেনের ধাক্কায় ট্রাকটি লাইনের পাশে ছিটকে পড়ে। পরে ট্রাকটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহতদের একজনের মরদেহ ট্রাকের পাশ থেকে এবং বাকিদের মরদেহ ট্রেনের সামনের অংশ থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করে বলে জানান তারা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুল ইসলাম ফকির বলেন, “দুর্ঘটনাস্থলের পাশেই একটি প্রজেক্টের কাজের জন্য বালু নেয়া হচ্ছিল। ট্রাকটি বালু নিয়ে ক্রসিংয়ে ওঠার পরপরই বিকল হয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা করেও সেটি সরানো যায়নি। পরে ট্রেনটি চলে আসলে ট্রাকে ধাক্কা দেয়।”
দুর্ঘটনায় নিহত চারজন ট্রেনের যাত্রী বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।
ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তার জন্য টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com