বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মহানগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেফতার-৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২কেজি গাঁজা, ২০পিস ইয়াবা ও ৪৬পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সোয়া ১০ টায় দুপুর দেড়টায় ও শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর দেড়টায় তাদের পৃথক দুই স্থান থেকেগ্যেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মো আব্দুল হাকিম (৪০), সে মহানগরীর দামকুড়া থানার খড়িয়াপাড়া মোঃ আবু হোসেনের ছেলে, মোঃ রাজিব আলী (৪০),সে পবা থানার দুয়ারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও মোঃ রনি (২১) সে একই থানার বাগসার গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারেন, দামকুড়া থানার হরিপুর খড়িয়াপড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে থানার খড়িয়াপাড়া এলাকায় আব্দুল হাকিমের বাড়িতে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ মাদক কারবারী মোঃ আব্দুল হাকিমকে গ্রেফতার করে ডিবি পুলিশের এসআই জাকির হোসাইন ও সঙ্গীয় ফোর্স।

অপরদিকে শনিবার দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার দুয়ারী মোড়ে অভিযান চালিয়ে ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী রাজিব ও রনিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে দামকুড়া ও পবা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com