বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মহানন্দায় আরেকটি সেতু নির্মাণের উদ্যোগ সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সঙ্গে চরঅনুপনগর ইউনিয়নের যোগাযোগ স্থাপনের জন্য মহানন্দা নদীর ওপর তড়পা ঘাটে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শনিবার প্রস্তাবিত সেতুটির সম্ভাব্যতা যাচাই কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন এবং এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেনÑ এলজিইডি সদর দপ্তরের প্রকল্প পরিচালক মো. এবাদত আলী, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, দেবীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, চরঅনুপনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম, দেবীনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশরাফুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফিজুর রহমান।
তড়পা ঘাটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে দেবীনগর দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com