মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মহানন্দায় নাব্যতা ফেরাতে নির্মানাধীন রাবার ড্যাম নির্মাণ কাজ পরিদর্শন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮৩ বার পঠিত

বিডি ঢাকা ডট কম নিউজঃ শুষ্ক মৌসুমে পানি না থাকায় কৃষি সেচ সহ নৌকা চলতে পারেনা মহানন্দা নদীতে। তাই জেলা বাসির দীর্ঘদিনের দাবী নদীতে রাবার ড্যাম নির্মানের।

সম্প্রতি নদীতে রাবার ড্যাম নির্মানের কাজ শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

গতকাল সকাল ১১ টায় শহরের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম পাসে রেহাই চরে নদীতে নির্মিত রাবার ড্যাম নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি (এমপি)।

১৫৭ কোটি ৫লক্ষ ৮৬ হাজার ৫৬৫ টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো)।

সেতুর কয়েকশো ফুট পশ্চিমে শহরে রেহাই চর প্রান্ত থেকে বারঘোরিয়া প্রান্ত পর্যন্ত ৩৯৫ মিটার দৈর্ঘ্য ও ১৫৮ মিটার প্রস্থ এ রাবার ড্যাম নির্মান করা হচ্ছে। এটি নির্মিত হলে কৃষকের সেচ সুবিধা বৃদ্ধি পাবে সাথে নদীতে সারাবছর নৌকা চলাচল করতে পারবে বলে জানান নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।

এই সময় আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ কৃষি গবেষনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.সাইফুল ইসলাম,রাবার ড্যাম প্রজেক্টের পরিচালক শফিকুল ইসলাম, পিএম রবিউল ইসলাম সহ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com