মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মহানন্দা প্রবীণ নিবাস পরিদর্শন জেলা প্রশাসকের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৮০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

মহানন্দা প্রবীণ নিবাস (বৃদ্ধাশ্রম) পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। রবিবার বিকালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃদ্ধাশ্রমের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে তাদের সাথে কিছু সময় কাটান তিনি।
এসময় জেলা প্রশাসক প্রবীণ নিবাসীদের জন্য ঈদের নতুন শাড়ি, লুঙ্গি ও ইফতার প্রদান করেন।
বৃদ্ধাশ্রম পরিদর্শন করে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন বলেন, মহানন্দা প্রবীণ নিবাসের পরিচালনাকারীরা একটি মহৎ কাজ করে যাচ্ছেন। এ কাজে সমাজের বিত্তবানদের সহায়তা কারা উচিত। বৃদ্ধাশ্রমটি ভালোভাবে পরিচালনা করতে জেলাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বৃদ্ধাশ্রমে সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর আব্দুল্লা আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী নবাব গ্রুপের ব্যবস্থাপনা পরিচালনা মো. আকবর হোসেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com