সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মাদকবিরোধী শপথ পাঁচ শতাধিক কারাবন্দীর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক থাকা পাঁচ শতাধিক কারাবন্দী মাদকবিরোধী শপথ নিয়েছেন। বুধবার তাদেরকে শপথবাক্য পাঠ করান এবং প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ।
জেলা কারাগারে মাদক মামলায় আটক কারাবন্দীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানে কারাবন্দীদের এই শপথবাক্য পাঠ করানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই সভার আয়োজন করে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। এতে সভাপতিত্ব করেন জেলা কারাগারের সুপার মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, চাঁপাইনবাবগঞ্জ কারা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহনাফ শাহরিয়ার।
আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন জেলা কারাগারের জেলার মো. জাকির হোসেন।
অনুষ্ঠান শেষে উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন বলেন- বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় আটক হয়ে পাঁচ শতাধিক কারাবন্দী রয়েছেন। এইসব কারাবন্দীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদানের পাশাপাশি তাদেরকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়েছে। আলোচনা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে কারাবন্দীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com