মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মাদক অন্য অপরাধ করতে উৎসাহিত করে মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। সূচনা বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
সভায় শিক্ষক-শিক্ষার্থী, বাল্যবিয়ের পর বিচ্ছেদের শিকার কর্মজীবী নারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিব, অভিভাবক, ইমাম ও পুরোহিত, মহিলাবিষয়ক কর্মকর্তা, কাজী ও বিয়ে রেজিস্ট্রারসহ সরকারি কর্মকর্তারা মুক্ত আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
এ ধরনের আলোচনা অনুষ্ঠান গ্রামপর্যায়ে করলে অভিভাবকদের আরো বেশি সচেতন করা যাবে বলে মত প্রকাশ করেন তারা।
বাঙালির ইতিহাস ও ঐতিহ্য এবং ধর্মীয় গ্রন্থ থেকে আলোচ্য বিষয়ে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। তিনি বলেন- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদকের সহজলভ্যতা রয়েছে। মাদক এমনই একটি জিনিস, যা অন্য অপরাধ করতে মানুষকে উৎসাহিত করে। মাদকের কারণে পরিবারে অশান্তি নেমে আসে, সন্তান তার পিতাকে খুন করতেও দ্বিধাবোধ করে না। আর বাল্যবিয়ে আমাদের নারীদের উচ্চ শিক্ষা থেকে শুধু বঞ্চিতই করে না, দেশের সার্বিক উন্নয়নে নারীর ক্ষমতায়নে অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক সময় যৌতুক দিতে না পারার কারণে তালাকের শিকার হতে হয়। তিনি বলেন- ধর্মীয়ভাবেই জঙ্গিবাদের কোনো স্থান নেই। কোনো ধর্মই মাদক কিংবা জঙ্গিবাদকে সমর্থন করে না।
বিভাগীয় কমিশনার বলেন- মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসেবে। কাজেই মানুষের কাজ হবে যা কিছু অন্যায়, যা কিছু খারাপ তার বিরুদ্ধে কাজ করা। কাজেই আসুন, সবার সমিম্মিলিত প্রচেষ্টায় ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলি। এসময় তিনি কোনো রেস্টুরেন্ট বা অন্য কোথাও গোপনীয় কক্ষ থাকলে তা অবিলম্বে বন্ধের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com