বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মাদক ও বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনের আহ্বান জেলা প্রশাসকের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ায়ে প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।
এসময় তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে রক্তস্নাত একটি দেশ। এদেশের প্রতিটি ধূলিকণায় শহীদের রক্তমাখা। তোমাদের প্রতি আমার বিশ্বাস, তোমরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি অসাম্প্রদায়িক চেতনার মাদক ও বাল্যবিয়েমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে নেতৃত্ব দিবে। তোমাদের সর্বোচ্চ মেধা দিয়ে তোমরা গড়ে উঠবে- তোমাদের প্রতি এই আমার আহ্বান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনিছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলার হয়ে অংশগ্রহণ করেন। এর আগে তারা উপজেলাপর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হয়ে জেলাপর্যায়ে খেলার সুযোগ পান।
উল্লেখ্য, এবার ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের আসরটি এবার রাজশাহীতে বসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com