বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মাদক সেবনে বাধা দেয়ায় ৪ বাড়িতে হামলা-লুটপাট

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনকারীদের বাধা দেয়ায় ৪ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাসকান্দর কুটিপাড়ায়।

এলাকাবাসী মোক্তার হোসেন জানায়, একই ইউনিয়নের কয়েকজন মাদকসেবী তাদের গ্রাম থেকে অন্য গ্রামে এসে নির্জন স্থানে প্রায়ই সময় রাতে মাদক সেবন করতো। ওই দিন তিনজন মাদকসেবী ফেনসিডিল ও হিরোইন সাথে নিয়ে পাশের গ্রামে এসে তা সেবন করছিল। এ সময় এলাকার কয়েকজন যুবক তাদেরকে বাধা দিলে উল্টো মাদক সেবনকারীরা বাধা প্রদানকারী যুবকদেরকে চর থাপ্পড় মারে।

এরপর এলাকার কয়েকজন লোক একত্রিত হয়ে তাদেরকে শাসন করতে গেলে মাদকসেবীরা নিজে নিজেই মারপিট করে আহত হয়। পরে আহত ছোট বাবুকে (২৫) নেয়া হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে আহতের চাচাতো ভাই সেলিম ও আনিচের নেতৃত্বে প্রায় শতাধিক লোক দলবদ্ধ হয়ে কুরবান আলী, খুরশীদা বেগম, রফিকুল ইসলাম ও তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে। পরে কুরবান আলীর বাড়ি থেকে তার একটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনা স্থালে এলে লুটপাটকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে কুরবান আলী জানান, মাদক সেবীদের বাধা দেয়ায় তারা আমার বাড়ি লুটপাট করে একটি মোটরসাইকেল নিয়ে যায়।

ঘটনার বিষয়ে অভিযুক্ত সেলিম ও আনিচ বলেন, আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত জানান, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com