বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

‘মানুষ মানুষের জন্য’ : উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও চাঁপাইনবাবগঞ্জ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গান ‘মানুষ মানুষের জন্য-জাীবন জীবনের জন্য’ গানটির উদ্ধৃতি দিয়ে সরকারের উপসচিব ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও বলেছেন যাঁরা মানুষের কল্যাণে কাজ করেন তাঁরা মরেও অমর হয়ে থাকেন। এ প্রসঙ্গে তিনি মাদার তেরেসা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, স্বামী বিকানন্দ, হেনরি ডুনান্টসহ অন্যান্য মহামতি মানুষদের সমাজ সেবার কথা তুলে ধরেন। শুক্রবার (১০ নপঐসমযা) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
রক্তের খোঁজে আমরা এর সভাপতি শ্রী স্বাধীন চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম, জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল খালেক, নাইসের পরিচালক তরিকুল ইসলাম, শ্যামল মন্ডল রক্তের খোঁজে আমরা সহকারী পরিচালক, ফ্যামিলি মার্টের পরিচালক মুক্তাদিরুল ইসলাম লিপুসহ অন্যরা।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন, রক্তের খোঁজে আমরা এর সাধারণ সম্পাদক অনিক ইসলাম। সঞ্চালনায় ছিলেন, শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার প্রভাষক রাফিয়া আহমেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com