সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মান্দায় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সহিংসতায় দুই কর্মী আহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

মান্দা প্রতিনিধি সিরাজুল ইসলাম :ন্ওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রার্থীর এক কর্মী ও স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার পৃথক দুটি স্থানে নির্বাচনী সহিংসতায় তারা আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুর কর্মী রেজাউল ইসলাম (৪০) ও স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ব্রহানী সুলতান মামুদ গামার কর্মী আজিজুল ইসলাম (৫৫)। স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে জোকাহাটে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান মামুদ গামার নির্বাচনী কার্যালয়ে নৌকা প্রার্থীর কর্মী ওসমান আলীর নেতৃত্বে ১০ থেকে ১২জন কর্মী-সমর্থক হামলা চালায়। এ সময় হামলাকারীদের মারধরে স্বতন্ত্র প্রার্থীর কর্মী আজিজুল ইসলাম আহত হন। সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেনের নেতৃত্বে বিজিবির টহলদল ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সংবাদ ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী গামার কর্মী-সমর্থকেরা তালপাতিলা বাজারে নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ মোর্শেদের কর্মী রেজাউল ইসলামের ওপর হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থীর কর্মী লুৎফর রহমানের নেতৃত্বে মারধরের ঘটনায় নৌকা প্রতীকের কর্মী রেজাউল ইসলাম আহত হন। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এলাকাগুলোতে বিজিবি, র‌্যাব ও পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com