শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মামলার কারনে স্থগিত হয়ে গেল চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

সীমানা জটিলতা সংক্রান্ত মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। সীমানা জটিলতা নিয়ে উচ্চ আদালতে রিটের প্রেক্ষিতে নির্বাচন স্থগিতাদেশ দেয় নির্বাচন কমিশন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না।এতে করে চেয়ারম্যান পদে বিনা্রতিদ্বন্দিতায় নিবাচিত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের চেয়ারম্যান ঘোষণার বিষয়টিও আটকে গেল।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোত্তাওয়াক্কিল রহমান বলেন, ‘শামীমা জাহান সারা নামে সংরক্ষিত আসনের এক সদস্য সীমানা সংক্রান্ত জটিলতা নিয়ে উচ্চ আদালতে রিট করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না।’
তিনি আরও জানান, একই কারনে চেয়ারম্যান পদে বিনা্রতিদ্বন্দিতায় নিবাচিত বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের চেয়ারম্যান ঘোষণার বিষয়টিও আটকে গেল।

এ বিষয়ে শামিমা জাহান সারা বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সীমানা নির্ধারণ করে দিলে জটিলতার সৃষ্টি হয়। সীমানা সংক্রান্ত জটিলতার নিষ্পত্তি চেয়ে উচ্চ আদালতে রিট করি। আদালত আমার পক্ষে রায় দিয়েছেন।’

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com