মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মিরপুরে ট্রেন থেকে ৩ মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

কুষ্টিয়া মিরপুর পোড়াদহ জংশন স্টেশনে নকশী কাঁথা কমিউটার ট্রেন থেকে ৩৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ নভেম্বর) ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে খুলনা থেকে ঢাকাগামী নকশী কাঁথা কমিউটার ট্রেনে অভিযান চালিয়ে ৩৩০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।

আটক আসামিরা হচ্ছেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার আন্দলবাড়িয়া এলাকার আব্দুর রশিদ মন্ডলের ছেলে হাসান মিয়া (২১) ও একই এলাকার মইদুল মন্ডলের ছেলে শাকিল হোসেন (২৪) ও হামিদুল মন্ডলের স্ত্রী হাজেরা খাতুন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউনটার ট্রেন পোড়াদহ জংশন স্টেশনে পৌঁছালে অভিযান পরিচালনা করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। অভিযান পরিচালনা কালে বস্তার মধ্যে রাখা ৩৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত ফেনসিডিল বহনের দায়ে তিনজন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জহির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের পোড়াদহ রেলওয়ে থানায় মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com