রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর পিলারের পর এবার স্প্যানে একই ফেরির ধাক্কা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৫৬৮ বার পঠিত
মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর পিলারের পর এবার স্প্যানে একই ফেরির ধাক্কা
ফাইল ফটো

মুন্সিগঞ্জ সংবাদদাতা : মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা লেগেছে। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে ২ ও ৩ নম্বর পিলারের মাঝের স্প্যানে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে। তবে পদ্মা সেতুর কোনো ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের উপসহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম। ফেরিটি শিমুলিয়া থেকে পাটুরিয়া যাচ্ছিল বলে জানা গেছে।এর আগে গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০ নম্বর পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন। ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com