সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

মেডিকেল কলেজসহ ৫ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরসহ ৫ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর ও পর্যাপ্ত জনবল নিয়োগ, চিকিৎসা সেবার মান নিশ্চিতকরণ, সকল প্রকার ওষুধ সরবরাহ, স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, মাতৃসদনে অনিয়ম-অবহেলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ডাক্তারদের হাসপাতালে দায়িত্ব পালন নিশ্চিত করা; করোনার সময় বন্ধকৃত সকল ট্রেন চালু ও বনলতা ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি; চাঁপাইনবাবগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন; রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কটি চার লেনে উন্নীতকরণ; স্থলবন্দর ও রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরসহ অবকাঠামো নির্মাণ ও ইমিগ্রেশন ব্যবস্থার আধুনিকায়ন; চাঁপাইনবাবগঞ্জ জেলার আন্তঃদেশীয় অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বিশেষ অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তোলা।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের হাতে স্মারকলিটি তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সহসভাপতি আব্দুল হামিদ রুনু, নিয়ামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হক বাবলু, সদস্য বাবর আলী ও হেলালুল আলম, জেলা শ্রমিক জোটের সভাপতি তরিকুল ইসলাম ও সদর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ হোসেন।
মনিরুজ্জামান মনির বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত মেডিকেল কলেজ স্থাপনসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সংযুক্ত করার জন্য স্মারকলিপিটি দেয়া হলো। দাবিগুলো জেলাবাসীর প্রাণের দাবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com