মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ, জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

পিরোজপুর জেলার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে গঠিত বিশেষ টাস্কফোর্স মঙ্গলবার (৬ অক্টোবর) বাজার মনিটরিং অভিযান চালিয়েছে। অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়েছে এবং অপরাধী দোকানিদের জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত থেকে উক্ত কার্যক্রম পরিচালনা করেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সোবাহান,জাতীয় ভোক্তা অধিকার পিরোজপুরের সহকারী পরিচালক দেবাশিস রায় ও ছাত্র প্রতিনিধি মনজুরুল ইসলাম প্রমুখ।

টাস্কফোর্স টিম মাছ-মাংস, মুরগি-ডিম, তরি-তরকারি, মুদি দোকান এবং ফুচকা দোকান পরিদর্শন করে। এই অভিযানে একটি ফুচকা দোকানে ভেজাল টক এবং একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়। ফলে, সংশ্লিষ্ট দোকানিদের জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায় যে অনেক দোকানি জনগণের জন্য নির্ধারিত হাঁটার জায়গা অবৈধভাবে দখল করে দোকানের আয়তন বাড়িয়েছেন। এসব অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

অভিযানের পর পর্যবেক্ষণে দেখা যায় যে কিছু পণ্যের দাম কমলেও অন্য কিছু পণ্যের দাম বেড়েছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান বলেন ভোক্তা অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান জনসাধারনের স্বার্থে করা হচ্ছে। এসময় তিনি আরও বলেন এ ধরনের অভিযান অব্যাহত রেখে ভোক্তাদের নিরাপদ ও মানসম্পন্ন পণ্য পাওয়ার সুব্যবস্থার জন্য প্রশাসন সব সময় সচেষ্ট থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com