বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মোটরসাইকেল-ফ্রিজ ফ্রি, তবু বিক্রি হয়নি সাতক্ষীরার আলোচিত সেই ‘সম্রাট’ ও ‘টাইগার’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৪২৫ বার পঠিত
মোটরসাইকেল-ফ্রিজ ফ্রি, তবু বিক্রি হয়নি সাতক্ষীরার আলোচিত সেই ‘সম্রাট’ ও ‘টাইগার’
ফটো সংগৃহীত

সাতক্ষীরা সংবাদদাতা : গরু কিনলে সঙ্গে ঘোষণা ফ্রিজ ও মোটরসাইকেল ফ্রি। তাতেও বিক্রি হয়নি খুলনা মহানগরীর জোড়াগেট এলাকার কোরবানি পশুর হাটের আলোচনার কেন্দ্রে থাকা ‘সম্রাট’ আর ‘টাইগার’ নামের দুটো গরু।

সাতক্ষীরার গরু সম্রাটের দাম হাঁকানো হচ্ছে ১২ লাখ ৫০ হাজার টাকা। সম্রাটকে কেউ কিনলে সঙ্গে তিন লাখ টাকা দামের একটি মোটরসাইকেল ফ্রি পাবে।

কিন্তু ঈদের আগের দিন রাতের শেষ সময়েও ( এ প্রতিবেদন লেখার সময়) সম্রাট অবিক্রীত।

কারণ এ হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। বড় গরুর ক্রেতা-সংকট। তাই ফ্রিজ ও মোটরসাইকেলের ঘোষণা দিলেও  ৮০০ কেজির বেশি ওজনের  ‘সম্রাট’ আর ‘টাইগার’ ক্রেতা মিলছে না। এতো বড় গরু কেনার লোকের সংখ্যা কম বিভাগীয় শহরে।

সম্রাটের মালিক সাতক্ষীরার পাটকেলঘাটার খামারি আব্দুল আলীম বলেন, সাড়ে ৯ লাখ টাকা দাম উঠেছিল গরুটির। বিক্রি করিনি। সাড়ে ১২ লাখ টাকাই ন্যায্য দাম। সাথে মোটরসাইকেল তো আছেই। তিন বছর ধরে গরুটিকে লালন-পালন করেছি। এর পেছনে অনেক টাকা খরচ করেছি। দৈনিক ১৮ থেকে ২০ কেজি দানাদার খাবার খাওয়াতে হয়েছে। খৈল, কুড়া, ভুসি, ঘাসেও গেছে অনেক টাকা।

অন্যদিকে প্রত্যাশিত ক্রেতা না মেলায় টাইগারের দাম তিন লাখ টাকায় নামিয়ে এনেছেন এর বিক্রিতা সাতক্ষীরার খামারি রবিউল ইসলাম । সঙ্গে একটি ফ্রিজ ফ্রি তো আছেই। তবুও এখনবধি ( এ প্রতিবেদন লেখার সময়) বিক্রি হয়নি এটি।

রবিউল ইসলাম বলেন, টাইগারের দাম ২ লাখ ৭০ হাজার উঠেছে। বিক্রি করিনি। শুরুতে ৭ লাখ চাইলেও এখন সাড়ে ৩ লাখে ছেড়ে দেব। সঙ্গে ফ্রিজ ফ্রি। টাইগারের ওজন প্রায় ৮০০ কেজি। সুন্দরবনের পার্শ্ববর্তী এলাকার গরু আর দেখতেও বাঘের মতো অনেকটা। তাই এর নাম টাইগার রেখেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com