শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

মোবাইলে গেম খেলতে বাধা দেয়ায় কিশোরের আত্মহত্যা

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৮ বার পঠিত

বিডি ঢাকা স্টাফ রিপোর্টার

 

গোমস্তাপুর প্রতিনিধি:সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে গেম খেলতে বসেছিলো কিশোর শাহ আলম (১৭)। তা দেখে তার মা বকাবকি শুরু করলে এবং এক পর্যায়ে মোবাইলটি তার হাত থেকে কেড়ে নিলে অভিমানে কিশোর শাহ আলম আত্নহত্যা করেছে। রোববার (১১ সেপ্টেম্বর)চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই মহল্লার কাবির আলীর ছেলে।

নিহতের বাবা কাবির আলী জানান, প্রতিদিনের মত রোববার সকাল সাড়ে ৭ টার দিকে তার ছেলে শাহ আলম বাড়িতে ঘুম থেকে উঠে মোবাইলে গেম খেলছিলো। তখন তার মা তাকে কাজের কথা বলে। শাহ আলম তাতে কর্ণপাত না করলে তার মা তার হাত থেকে মোবাইলটি কেড়ে নেয়। এর কিছুক্ষণ পর নিজ ঘরের শয়ন কক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে শাহ আলম আত্নহত্যা করে। আমরা জানতে পেরে পুলিশকে খবর দেই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।

কাবির আলী জানান,ছেলেটি অনেক জেদী। কারো বকাঝকা সহ্য করে না। সে অষ্টম শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি ইলেকট্রনিক দোকানে কাজ শিখছে। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পিয়ন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, খবর পেয়ে এসআই মাহবুব সহ ঘটনাস্থলে উপস্থিত হই। নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com