বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রহনপুরে শয়নকক্ষে ওয়ারড্রবের ড্রয়ারে ফেনসিডিল!

বিডি ঢাকা ডট কম নিউজঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৪১ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেনসিডিলসহ রুবেল নামে ১ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় “খ” সার্কেলের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার ব্যক্তি হচ্ছে, গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার স্টেশন পাড়ার আলাউদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন ওরফে রুবেল (৪১)।
চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ডিএনসির উপ-পরিচালক আনিছুর রহমান খান অভিযানের বিষয় টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, ১৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় “খ” সার্কেলের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার স্টেশন পাড়ায় একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় শয়নকক্ষের একটি ওয়ারড্রবের ড্রয়ারে রক্ষিত অবস্থায় ফেনসিডিলগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

জেলা ডিএনসি কার্যালয়ের “খ” সার্কেলের পরিদর্শক মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে এস আই খোন্দকার সুজাত আলী, এএসআই আব্দুল ওয়ারেছ, এএসআই মাসুদ মিঞা, সিপাহি আবু জাহিদ, সিপাহি আক্তারুজ্জামানসহ ডিএনসির সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযানটি চালায়।

আসামি রুবেল দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com