মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ

রহনপুর-সিঙ্গাবাদ হয়ে চালুর দাবিতে রেলমন্ত্রীকে ডিও জিয়া এমপির

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১৪২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

প্রস্তাবিত রাজশাহী-কলকাতা যাত্রীবাহী ট্রেন রহনপুর-সিঙ্গাবাদ হয়ে চালুর দাবিতে রেলমন্ত্রীকে ডিও দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মু. জিয়াউর রহমান।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রেলভবনে অনুরোধ জানিয়ে রেলমন্ত্রীর হাতে ডিওটি তুলে দেন তিনি।
মু. জিয়াউর রহমান জানান, রহনপুর-সিঙ্গাবাদ হয়ে রাজশাহী-কলকাতা যাত্রীবাহী ট্রেনটি চালুর দাবি জানিয়ে আমাকে আবেদনপত্র দেয় রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদ। তারই প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রেলভবনে মাননীয় রেলমন্ত্রীর কাছে একটি ডিও হস্তান্তর করি।
ডিওতে মু. জিয়াউর রহমান বলেছেন, “আমার নির্বাচনী এলাকা ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-০২ এর অধীন নাচোল, গোমস্তাপুর, ভোলাহাটসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা, রাজশাহী জেলা ও নওগাঁ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, তারা পশ্চিমবঙ্গের মালদহ হয়ে কলকাতা যাবে। অতি সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন  শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী অঞ্চলের মানুষের প্রাণের দাবি রাজশাহী-কলকাতা ট্রেন চালু হতে যাচ্ছে। এতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। এরই প্রেক্ষিতে আমি ব্রিটিশ আমলের নির্মিত রহনপুর-সিঙ্গাবাদ রেলরুট দিয়ে যাত্রীবাহী ট্রেনটি চলালচলের দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন অঞ্চল হতে এরই মধ্যে কলকাতায় বেশ কয়েকটি ট্রেন অন্য পথে চলাচল করছে। রাজশাহী হতে মালদহের দূরত্ব ৯০ কিলোমিটার এবং মালদহ থেকে কলকাতার দূরত্ব ২১০ কিলোমিটার। সর্বমোট দূরত্ব ৩০০ কিলোমিটার।
তিনি ডিওতে আরো উল্লেখ করেন, “হাজার হাজার মানুষের প্রাণের দাবি ট্রেনটি রাজশাহী হতে রহনপুর-সিঙ্গাবাদ হয়ে কলকাতা রুটে চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানাচ্ছি।”
উল্লেখ্য, গত ২২ জুন ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর রাজশাহী-কোলকাতা ট্রেন চালুর এ ঘোষণা আসে।
প্রসঙ্গত, রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিনই শত শত রোগী চিকিৎসার জন্য ভারতে যান। আত্মীয়তার কারণেও অনেক মানুষ ভারতের পশ্চিমবঙ্গে যান। এছাড়া আমদানি-রপ্তানির কারণে ব্যবসায়ীদেরও কলকাতাসহ বিভিন্ন রাজ্যে যেতে হয়। সরাসরি ট্রেন চালু হলে সবার দুর্ভোগ আর ভোগান্তি কমবে বলে মনে করেন বিশিষ্টজনরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com