বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

করোনার টিকা নিলেন সেনাপ্রধান আজিজ আহমেদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৮ বার পঠিত
করোনার টিকা নিলেন সেনাপ্রধান আজিজ আহমেদ
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ টিকা দিচ্ছেন

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় করোনাভাইরাসের টিকা নিলেন। টিকা নেয়া শেষে তিনি সকলকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে করোনাভাইরাসের টিকা নিতে আহ্বান জানান।

রোববার (১৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া দেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা টিকা নেয়ার সুব্যবস্থা করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সকল সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়।

টিকাদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে গতকাল (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট ২৬টি টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গসহ অন্যান্য অসামরিক ব্যক্তিবর্গকে টিকাদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com