সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে উপজেলা পর্যায়ে শেষ হলো শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৮৬ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

 

রাজশাহী জেলার পুঠিয়া, দুর্গাপুর, বাগমারা, বাঘা, মোহনপুর ও গোদাগাড়ী উপজেলার কমিউনিটি পর্যায়ে পৃথকভাবে শিশু ও কিশোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে গত ৬ মে এই প্রতিযোগিতার শুরু হয়।  শনিবার ছিল পর্যন্ত প্রতিযোগিতার শেষ দিন।
প্রতিটি উপজেলায়, ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ও কাবাডিসহ মোট ৫টি খেলা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় কমিউনিটির সুবিধাবঞ্চিত মোট ১ হাজার ৪৪০ জন শিশু ও কিশোর ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে। প্রতিটি উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা ক্রীড়া অফিসার ও ইউনিসেফের জেলা প্রতিনিধি। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া কমিটির সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি ও অভিভাবকগণ।
অতিথিরা শিশুদের জীবনে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং শিশুদের খেলার সুযোগ করে দেয়ার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
খেলা চলাকালীন আগত দর্শকদের অংশগ্রহণে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্য বিয়ে, পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং শিশুশ্রম ও চাইল্ড হেল্পলাইন ১০৯৮ বিষয়ে সচেতনতামূলক সেশনে আলোচনা করা হয়। সেশন পরিচালনা করেন ইউনিসেফের রাজশাহী জেলার চাইল্ড প্রাটেকশন কমিউনিটি মোবিলাইজার মোখলেসুর রহমান পিন্টু।
শিশুরা খেলায় অংশগ্রহণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত ও আনন্দিত। খেলায় অংশগ্রহণকারী শিশু ও কিশোররা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্য এবং চাইল্ড হেল্পলাইন ১০৯৮ ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখার পাশাপাশি সমাজে বাল্যবিয়ে, শিশুশ্রম ও যৌন হয়রানি প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করে।
কমিউনিটি পর্যায়ে শিশুদের জন্য শিশু ও কিশোর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় উপজেলা প্রশাসন ও অভিভাবকগণ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com