বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে ট্রাকের চাপায় প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

বিডি ঢাকা অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার পঠিত

বিডি ঢাকা অনলাইন ডেস্ক

 

শনিবার রাত ৮টার দিকে উপজেলার নওহাটার আমান কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- রাজশাহীর বাগমারা উপজেলার চান্দের আড়া এলাকার রঘুনাথের ছেলে রমেশ (৪০) ও একই উপজেলার মাদারীগঞ্জের লাউপাড়া এলাকার পরেশের ছেলে আলাল (৪৫)। রমেশ গরুর খামারি ও আলাল একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ বলেন, ‘শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলের দুই আরোহী নওহাটার আমান কোল্ড স্টোরেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

পবা উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর ওই সড়কে যানজট লেগে যায়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল সরিয়ে রাস্তা যান চলাচলের উপযোগী করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com